চট্টগ্রাম, , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

admin

কর্ণফুলী কলেজের ডরমিটরিতে অসামাজিক কাজে মধ্যরাতে ২ পতিতা সহ অাটক ১

প্রকাশ: ২০১৮-০৬-২৪ ০৩:২৬:৪১ || আপডেট: ২০১৮-০৬-২৪ ০৩:২৬:৪১

নূর হোসেন মামুন, কাপ্তাই:

কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী কর্ণফুলী ডিগ্রী কলেজের ডরমিটরিতে অসামাজিক কাজ করার সময় অাজ রবিবার মধ্যরাতে (১টা ৪৫মিনিট) দুই পতিতাসহ উলঙ্গ অবস্থায় একজন নির্মাণ শ্রমিককে অাটক করেছে ভ্রাম্যমান অাদালত। ভ্রাম্যমান অাদালতে অাটক হওয়া শেখ ফরিদকে (২৬) তিন মাসের বিনাশ্রম কারাদন্ড, মনি (১৭) ও রুপাকে (২৫) এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমান অাদালত পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট রুহুল অামিন। এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর সহ অারও অনেকে।

থানা সুত্রে জানা যায়, অাটক হওয়া নির্মাণ শ্রমিক মো. শেখ ফরিদ কর্ণফুলী কলেজ সংলগ্ন অাব্দুল মান্নানের পুত্র। সে কর্ণফুলী কলেজের নির্মাণ কাজে নিয়োজিত রয়েছে। ঈদ উপলক্ষে তার সহকর্মীরা বাড়িতে গেলে ঠিকাদার অনন্ত বিকাশ ত্রিপুরা কর্তৃক সাইডের কাজ দেখাশুনা করতে তাকে দায়িত্ব দেওয়া হলে এই সুযোগকে কাজে লাগায় সে। তার কাছে কলেজের ডরমিটরির চাবি থাকায় দুই পতিতাকে সহজেই সেখানে নিয়ে মধ্যরাতে অসামিজক কাজে লিপ্ত হয় সে। এসময় খাগড়াছড়ির নবিনগরের মো. অাব্দুর রাজ্জাকের মেয়ে মনি (১৭) সহ খাগড়াছড়ির নবিনগরের শুভ দাসের কন্যা রুপা (২৫) নামক দুই পতিতাকে ঘটনাস্থল হতে অাটক করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট জানান, কর্ণফুলী কলেজের ডরমিটরিতে মধ্যরাতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে তাদের অাটক করে শেখ ফরিদকে ৩মাসের জেল ও দুই পতিতাকে ১মাস করে জেল দেওয়া হয়েছে। তাদের অাজ রবিবার সকালে রাঙামাটি অাদালতে প্রেরণ করা হবে। এই ঘটনায় কলেজের নৈশ্য প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় অানা হয়েছে। ডরমিটরিতে তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

কর্ণফুলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী বলেন, কলেজের নির্মাণ কাজের সহযোগীতার জন্য কলেজের একটি অপ্রয়োজনীয় কক্ষ ভাড়া চায় কলেজের নির্মাণ কাজের ঠিকাদার অনন্ত বিকাশ ত্রিপুরা। তাকে কাজের সহযোগীতার জন্য কলেজ কর্তৃপক্ষ ডরমিটরি ভাড়া দেন। ঈদে সকলে বাড়িতে যাওয়ায় হয়তো এই সুযোগ নিয়েছে সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *