চট্টগ্রাম, , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

admin

কাপ্তাইয়ে মাদক বিরোধী বিশাল র‍্যালী ও মানববন্ধন

প্রকাশ: ২০১৮-০৬-২৪ ২১:০০:৫৬ || আপডেট: ২০১৮-০৬-২৪ ২১:০০:৫৬

নূর হোসেন মামুন, কাপ্তাই:

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে অাজ রবিবার উপজেলা সদরে বিশাল র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্ত্বর হতে শুরু হয়ে র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা সদর সড়কে এসে মানববন্ধনে অংশ নেন।

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিতিশ চাকমা, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. নূর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ চৌধুরী, বড়ইছড়ি নূরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া সহ র‍্যালি ও মানববন্ধনে সরকারি কর্মকর্তা, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *