চট্টগ্রাম, , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

admin

কাপ্তাইয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে অালোচনা সভা

প্রকাশ: ২০১৮-০৬-২৪ ২০:৫৫:২৪ || আপডেট: ২০১৮-০৬-২৪ ২০:৫৫:২৪

নূর হোসেন মামুন, কাপ্তাই:

কাপ্তাই ইসলামিক মিশন ও ইসলামিক ফাউন্ডেশনের অায়োজনে অাজ রবিবার সকালে উপজেলা রেস্ট হাউজে সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে অালোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই-চন্দ্রঘোনা ইসলামি মিশনের ফিল্ড অফিসার সাব্বির হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিন।

কাপ্তাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিলড অফিসার অালী অাহসান শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহম্মেদ চৌধুরী, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাদক সমাজের জন্য এক ভয়ানক ব্যাধি। এই ব্যাধিকে দূর করতে হবে। সকলকে এর বিরুদ্ধে কাজ করতে হবে। ঈমামদের তিনি প্রতি খুদবায় মাদকের বিরুদ্ধে বক্তব্য প্রদানের অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *