admin
প্রকাশ: ২০১৮-০৬-২৪ ০০:০৬:৩৩ || আপডেট: ২০১৮-০৬-২৪ ০০:০৬:৩৩

এসএম রাশেদ,চন্দনাইশ প্রতিনিধি:
দোহাজারী পৌরসভা যুবদলের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী উপলে এক আলোচনা সভা (২৩ জুন সকাল ১১টায়) দোহাজারী বিওসিরমোড়স্থ সোহাগ কমিউনিটি সেন্টারে ঈদ পূর্ণমিলনী উদযাপন কমিটির আহবায়ক যুবদল নেতা মোঃ কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দণি জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও চন্দনাইশ উপজেলা বিএনপির সভাপতি এড.আলহাজ্ব নুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দণি জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিএনপি নেতা আফিল উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, দোহাজারী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বাবু খান। বিএনপি নেতা এড.সাদ্দাম হোসেন নিরবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা শহীদুর রহমান খান, সাতবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, খাগরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, চট্টগ্রাম দণি জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এসএম জসীম উদ্দীন চৌধুরী মিন্টু, দোহাজারী পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মোঃ লেয়াকত আলী, বিএনপি নেতা ইয়াকুব মিয়া, নাছির উদ্দীন খান, শাহাজাহান, মোঃ নজির, মোনাফ, মোঃ টিপু, মোঃ হারুন, আবু বক্কর আবিদ, উপজেলা যুবদল নেতা মীর মহিউদ্দীন, মোহাম্মদ আবু বক্কর, এলডিপি নেতা মোঃ আনিছ, দোহাজারী পৌরযুবদল নেতা মোঃ ফারুক, মোজাম্মেল, জিকু, শাহাজাহান, ছাত্রনেতা মোঃ মহিউদ্দীন, মোঃ জাহেদ, মোঃ এমরান হোসেন, শাকিল প্রমুখ।