admin
প্রকাশ: ২০১৮-০৬-২৪ ১৬:০০:২৬ || আপডেট: ২০১৮-০৬-২৪ ১৬:০০:২৬

বীর কন্ঠ ডেস্ক :
বাঁশখালীতে তিন গরুচোরকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ জুন) ভোর রাতে বাঁশখালীর সাধনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
চোরাই গরুসহ গ্রেফতারকৃতরা হলেন , পুকুরিয়ার মাহমুদুল ইসলাম (২২) ও শহিদুল ইসলাম (২৫) এবং সাধনপুরের মো. সেলিমকে (২৭) ।
বাঁশখালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফ বলেন, শনিবার (২৩ জুন) রাতে তিন গরু চোর পুকুরিয়া এলাকা থেকে একটি গরু চুরি করে সাধনপুর এলাকায় পালিয়ে যায়। রোববার (২৪ জুন) ভোর রাতে চোরাই গরুসহ তাদের ধরা হয়।
তিনি বলেন, গরু চোরদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তাদের আদালতে পাঠানো হবে।