চট্টগ্রাম, , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

admin

ভারী বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড়ধস দেখা দিতে পারে

প্রকাশ: ২০১৮-০৬-২৪ ১৫:২৩:০৮ || আপডেট: ২০১৮-০৬-২৪ ১৫:২৩:০৮

বীর কন্ঠ ডেস্ক :

ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও  পাহাড়ধস দেখা দিতে পারে।রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।এ ছাড়া মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে সকাল সাড়ে ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।

অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগ ছাড়া দেশের সব বিভাগেই বৃষ্টি হয়েছে।

বৃষ্টির কারণে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চট্টগ্রামের সন্দ্বীপে ১৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় বৃষ্টি হয়েছে ৬২ মিলিমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *