admin
প্রকাশ: ২০১৮-০৬-২৪ ১৭:৪৩:৫১ || আপডেট: ২০১৮-০৬-২৫ ০৩:২৬:৫৬

আলাউদ্দিন, বীর কন্ঠ :
লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুখছড়ি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আবু মোহাম্মদ রিদুয়ান (৩৩) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।
গত ২৩ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারকৃত রিদুয়ান ওই এলাকার আসহাব মিয়ার পুত্র।
আজ ২৪ জুন সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ। জানা যায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।