চট্টগ্রাম, , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

admin

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৬৯তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন

প্রকাশ: ২০১৮-০৬-২৪ ১৪:৪৭:৫৯ || আপডেট: ২০১৮-০৬-২৪ ১৪:৪৭:৫৯

এ.কে.আজাদ :

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের ৬৯ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৩ জুন শনিবার বিকেল ৫ টায় উপজেলার আধুনগরস্থ একটি রেষ্টুরেন্টের হল রুমে কেক কাটা, মিষ্টি বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা আ.লীগের কার্য্যনির্বাহী কমিটির সদস্য প্রবীণ নেতা আবু তালেবের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়ুব মিয়া। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহামদ। উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদের  পরিচালনায় অনুষ্টিত  সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক সুভাষ চন্দ্র নাথ, কার্য্যনির্বাহী সদস্য ও বটতলী শহর উন্নয়ন কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মামুন-উর-রশিদ চৌধুরী, মাষ্টার সলিল কান্তি বড়ুয়া, আধুনগর ইউনিয়ন আ.লীগের সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক আলী আহামদ, লোহাগাড়া সদর ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ সওদাগর, আধুনগর ইউপির প্যানেল চেয়ারম্যান শিবু রন্জন পাল, আ.লীগ নেতা কাজী রায়হান, জিয়াবুল হক, আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী, লোহাগাড়া সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মমতাজ উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের  সাংগঠনিক সম্পাদক মো. ইমন চৌধুরী, চট্রগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রুবেল, মিজানুর রহমান, আব্দুল্লাহ আল সাদ্দাম, আনোয়ার জিহান ও সাদ্দাম হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *