চট্টগ্রাম, , রোববার, ১ নভেম্বর ২০২৬

admin

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-০৬-২৬ ২০:৩৯:৪৩ || আপডেট: ২০১৮-০৬-২৬ ২০:৩৯:৪৩

 

 

নূর হোসেন মামুন, কাপ্তাই-

কাপ্তাই ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে অান্দমূখর পরিবেশে কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অাজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিতালুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফটবল টুর্নামেন্ট ২০১৮।

এদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হরিণছড়া প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হাড়িয়ে উপজেলা পর্যায়ে উত্তীর্ণ হয়েছে ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে বঙ্গমাতা বেগম ফজিতালুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফটবল টুর্নামেন্টে ব্রিকফিল্প প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হাড়িয়ে উত্তীর্ণ হয় বিএফঅাইডিসি প্রাথমিক বিদ্যালয়।

 

পরে বিজয়ী ও সকলের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ, বিশিষ্ট মানবধিকার কর্মী নূর বেগম মিতা সহ অারও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *