চট্টগ্রাম, , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

admin

চট্টগ্রামে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশ: ২০১৮-০৬-২৬ ০১:১৪:১৭ || আপডেট: ২০১৮-০৬-২৬ ০১:১৪:১৭

বীর কন্ঠ ডেস্ক :

নগরের ডবলমুরিং থানার মতিনের মেয়ের কলোনি থেকে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।  সোমবার (২৫ জুন) বিকেলে  তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল মতিন (২২), মো. রফিক (২০) ও রোকসানা বেগম (২০)।

র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানার মতিনের মেয়ের কলোনিতে অভিযান চালানো হয়েছে। অভিযানে ৩ মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব ইয়াবা ও গাঁজার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।

গ্রেফতারকৃত ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নগরের ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *