admin
প্রকাশ: ২০১৮-০৬-২৬ ০১:০২:২১ || আপডেট: ২০১৮-০৬-২৬ ০১:০২:২১

বীর কন্ঠ ডেস্ক :
নগরের অভ্যন্তরীণ বিভিন্ন সড়কের গাড়ি চালক ও হেলপারদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রোববার (২৫ জুন) নগরের সদরঘাটে সিএমপির ট্রাফিক (উত্তর) কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে গাড়ি চালক ও হেলপারদের জন্য এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুন-উর-রশিদ হাযারী।
প্রশিক্ষণ কর্মশালায় চালক ও হেলপারদের প্রজেক্টরের মাধ্যমে গাড়ি চালনা, দুর্ঘটনা প্রতিরোধ, বিভিন্ন সংকেত, যাত্রী সেবার মান উন্নয়নসহ ট্রাফিক সম্পর্কিত বিবিধ বিষয় সহজবোধ্য ভাবে উপস্থাপন করা হয়।
এসময় সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) ওয়াহিদুল হক চৌধুরীসহ পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।