চট্টগ্রাম, , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

admin

চট্টগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ২০১৮-০৬-২৬ ০০:৫৬:৩৭ || আপডেট: ২০১৮-০৬-২৬ ০০:৫৬:৩৭

বীর কন্ঠ ডেস্ক :

বাকলিয়া থানার চাঁন্দা পুকুর পাড় এলাকায় ছয়তলা ভবনের ছাদে পানির ট্যাংকের সঙ্গে গলায় দড়ি বাঁধা অবস্থায় থেকে জাহেদ আলম (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

জাহেদ একই এলাকার কাশেম কলোনির বাসিন্দা এবং আবু তৈয়বের ছেলে। বাকলিয়া তক্তারপুল এলাকায় তার একটি পানের দোকান রয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, স্থানীয়দের খবরে একটি ছয়তলা ভবনের ছাদের পানির ট্যাংকের সঙ্গে গলায় দড়ি বাঁধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ওই যুবক ঋণগ্রস্ত ছিলো। স্থানীয় অনেকে তার কাছ থেকে টাকা পয়সা পায়। এরই আলোকে প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা মনে হলেও এর পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *