admin
প্রকাশ: ২০১৮-০৬-২৬ ১৫:৫২:২৪ || আপডেট: ২০১৮-০৬-২৬ ১৫:৫২:২৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ:
পটিয়ায় আজ সকালে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রেলী ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কমর্কতা রাসেলুল কাদেরের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ আলহাজ সামশুল হক চৌধুরী বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী,সহকারী কমিশনার ভূমি মিল্টন রায়,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পীরজাদা এয়ার মুহাম্মদ পেয়ারু, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চট্রগ্রাম জেলা উপ পরিচালক শওকত ইসলাম পটিয়া থানার ওসি তদন্ত রেজাউর করিম মজুমদার, জেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হাকিম,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান,সহকারী তথ্য অফিসার কামরুজ্জমান স্বাগত বক্তব্য রাখেন মদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেন পরিদশর্ক চন্দন গোপাল সুর প্রমুখ।
এতে এমপি সামশুল হক চৌধুরী পটিয়াকে মাদক ও ইয়াবামুক্ত করতে প্রশাসনকে কঠোর নির্দেশ দেন। এতে জানানো হয় পটিয়া থানা পুলিশ ৩০৯টি মামলা করে ইতিপূর্ ৫০০ আসামী গ্রেফতার ও ৪লক্ষ ৯৪ হাজার ৭৭১ পিচ ইয়াবা উদ্বার করতে সক্ষম হয়। এতে মাদক দ্রব্য অধিদপ্তর উপ পরিচালক জানান প্রতি বছর বাংলাদেশে
১০ হাজার কোটি টাকা মাদকে অপব্যবহার,হয়। যার একটি অংশ যায় ভারত এবং মায়ানমারে। আমরা যদি এর চাহিদা হ্রাস করতে পারি তাহলে দেশের অনেক টাকা সাশ্রয় হবে। যে টাকা দেশের উন্নয়নে ব্যয় করা সম্ভব ।