চট্টগ্রাম, , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

admin

মানুষ মানুষের জন্য

প্রকাশ: ২০১৮-০৬-২৬ ১৪:১০:৩৩ || আপডেট: ২০১৮-০৬-২৬ ১৪:১০:৩৩

নাজিম উদ্দীন রানা,বীরকন্ঠঃ

সাইফুল ও নীলুফা ভাইবোন।বাড়ী পার্বত্য বান্দরবানের অাজিজনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্হ সন্ধীপপাড়ায়।যে বয়সে স্কুলের সোনালী অাঙ্গিনায় যাবার কথা সে বয়সে জীবিকার প্রয়োজনে শিক্ষাজীবন থেকে ছুটি নিয়ে হাল ধরেছে পৈতৃক পেশা ছাতা মেরামতের।অার এ থেকে উপার্জিত টাকা দিয়ে চলে সংসার।অার যদি কিছু না পায় তবে চুলোয় অাগুন জ্বলেনা ক্ষুধার সাথে যুদ্ধ করে ৫টি জীবনকে অনাহারে কাটাতে হয়।

অাজ বিকেলে চাম্বি মফিজ বাজারস্হ বাদামতলে সাহাবউদ্দিন হুজুরের কুলিং কর্নারে ইসলামপুর বি অালম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় জনাব নুরুল অাবছার ভাই ও অগ্রণী ব্যাংক অাজিজনগর শাখার স্টাফ দেলোয়ার সহ চা খাবার সময় হঠাৎ এ দৃশ্যটি চোখে পড়ল।অাবছার ভাইয়ের নিকট সব শোনলাম।ছেলেটিকে কাছে ডাকলাম।যা শুনলাম উপস্হিত সকলের হৃদয়ে নাড়া দিয়েছে। জানি মানবিক মুল্যবোধ সম্পন্ন যে কোন মানুষের হৃদয়ে গভীরভাবে দাগ কাটবে।

অাজ থেকে ৪ দিন অাগে ও এ স্হানে কাজ করেছেন তার পিতা সদা হাস্সোজ্জ্বল, অমায়িক ব্যবহারের অধিকারি প্রিয় সেলিম ভাই।ছাতা মেকার সেলিম ভাই।

লিভার ও শরীরের দুরারোগ্য রোগের সাথে- সম্বল যা ছিল তা দিয়ে চেষ্টা করে শেষমেষ পরাজিত হয়ে গত ২২ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওপারে চলে যান।(ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজেউন)।

মৃত্যুকালে স্ত্রী ও ও চার সন্তান রেখে যান।৫জনের সংসারে মৃত্যুর সময় ১ দানা চাউল ও রেখে যেতে পারেননী।শুধু রেখে গেছেন চিকিৎসার জন্য ব্যয় করা অর্থের ঋন।

এরা দুজন কাটাপাহাড় নূরানী মাদ্রসায় পড়তো।ছেলেটি হেফজখানায়।বোনের ইচ্ছা তার বড়ভাইকে হাফেজ বানাবে, তাই সে নিজে বাবার ব্যবসার হাল ধরেছে।যা পায় তা দিয়ে সংসার চলে- না হয় ক্ষুধার সাথে যুদ্ধ করে বেচে থাকে।

মানুষ মানুষের জন্য।জানি এ শিশু দুটির সামনে গেলে তাদের অসহায়ত্ব ও করুন দৃশ্য অাপনার হৃদয়ে নাড়া দেবে।অাসুননা শিশু দুটিকে এ কাজ থেকে বের করে পুনরায় শিক্ষাজীবনে যাবার ব্যবস্হা করে দিই।অার সহযোগিতায় হাত বাড়াই তার পরিবারের প্রতি।সকলের নিকট বিনীত অাবেদন অাপনার সহযোগিতাই হোক এদের পথচলার প্রেরণা।যার যতটুকু সম্বল দয়াকারে বাড়িয়ে দিন সহযোগিতার হাত।

সাহায্য করতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ

———-

মোঃ সাহাব উদ্দীন কুলিং কর্ণার,চাম্বি বাজার,অাজিজনগর।

মোবাইলঃ০১৭০৮-০৭০৮৭৭।

#মোঃ_ছাদেক (এস,অার ছাদেক)

এডমিন, অাজিজনগর ব্লাড ব্যাংক।

মোবাইলঃ01827-937332

#মিফতাহুল_অালম_সুমন

এডমিন,অাজিজনগর ব্লাড ব্যাংক।

মোবাইলঃ01829-400200

#অাব্দুজ_জাহেদ_জিশান

এডমিন,অাজিজনগর ব্লাড ব্যাংক

মোবাইলঃ01827-222555

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *