admin
প্রকাশ: ২০১৮-০৬-২৬ ১৪:২১:২২ || আপডেট: ২০১৮-০৬-২৬ ১৪:২১:২২

বীর কন্ঠ ডেস্ক :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার রাত দুইটার দিকে মহাসড়ক থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা। এর আগে ওই স্থানে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। নিহত তরুণ ওই কাভার্ডভ্যানের চালকের সহকারী ছিলেন।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে অপারেটর রুহুল আমিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান মিরসরাই ফকিরহাটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আর ওই কাভার্ডভ্যানে আটকা পড়ে মারা যান আরিফুল ইসলাম।
মিরসরাই হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলায়েত বলেন, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে আছে। আর ওই অবস্থায় দ্রুতগতিতে আসা কাভার্ডভ্যানটি রাতে রোড ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে চালকের সহকারী। চালক কিছুটা আঘাত পেয়েছেন তবে সুস্থ আছেন।