admin
প্রকাশ: ২০১৮-০৬-২৬ ০১:০৭:১১ || আপডেট: ২০১৮-০৬-২৬ ০১:০৭:১১

বেলাল আহমদ, বীর কন্ঠ :
বান্দরবানের লামা থানা পুলিশ অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মোহাম্মদ হোসেন (৫০) লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা হামুখছড়া এলাকার মৃত মোহাম্মদ ইছহাক এর ছেলে। সোমবার (২৫ জুন) সন্ধ্যায় ইয়াংছা বাজার এলাকা হতে পুলিশ তাকে ধৃত করে।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল বাকী জানান, ১৯৯৮ সালের কক্সবাজার জেলার চকরিয়ার বন মামলা ১১/৯৮ এর আসামী ছিল মোহাম্মদ হোসেন। চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. তারেক আজিজ বন আইনের ২৬/(১ ক) ধারায় গত ১১ এপ্রিল ২০১৮ইং আসামীর অনুপস্থিতিতে তাকে ২ বছরের সাজা শুনান। এর পর থেকে সে পলাতক ছিল।