চট্টগ্রাম, , রোববার, ১ নভেম্বর ২০২৬

admin

চকরিয়ায়  ইয়াবাপাচার কালে দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

প্রকাশ: ২০১৮-০৬-২৭ ১৮:৫৮:৫৮ || আপডেট: ২০১৮-০৬-২৭ ১৯:০০:০৯

 

চকরিয়া অফিস :

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফেরিওয়ালার বেশে ২০ হাজার পিস ইয়াবাপাচার কালে দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মালুমঘাট হাইওয়ে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে চকরিয়া খুটাখালীর মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার খরিয়া এলাকার ওহাবুদ মালের ছেলে লিটন মাল (৩৫) ও একই এলাকার মৃত কপিল উদ্দিনের ছেলে মাহাবুল (৩২)।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির একটি টিম মেধাকচ্ছপিয়া এলাকায় অবস্থান নিয়ে চুরি-লেইস ফিতা ও সাজনী ফেরি করা দুই ব্যক্তিকে থামানো হয়। ভালোভাবে দেখার পর তাদের ফেরির দুই বক্স থেকে বিশেষ কায়দায় রাখা বেশকিছু পোটলা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পুটলাগুলো খুলে বিশ হাজার ইয়াবা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, ফেরির ওয়ালে সেজে তাদের একটি চক্র বেশ কিছুদিন থেকেই ইয়াবাপাচার করে আসছে। তারা প্রশাসনকে ফাঁকি দিতেই ফেরিওয়ালা বেশে কক্সবাজার হতে চট্টগ্রাম যাচ্ছিল।

ওসি আলমগীর আরও জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *