admin
প্রকাশ: ২০১৮-০৬-২৭ ১৬:৩৯:৫৭ || আপডেট: ২০১৮-০৬-২৭ ১৬:৩৯:৫৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ার দি কেলিশহর আর্বান কো-অপারেটিভ সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচনে সম্পাদক পদে প্রদীপ কুমার দেব (নারু) ১৯০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জেলা সমবায় অধিদপ্তরের উপ নিবন্ধক মুরাদ আহমদ, সহকারী কমিশনার ছিলেন সুমন কুমার বিশ্বাস ও আহমদ হোসেন।
এদিকে দি কেলিশহর আর্বান কো-অপারেটিভের সম্পাদক পদে প্রদীপ কুমার দেব নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়নের চেয়ারম্যান বাবু সরোজ সেন নান্টু, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ও কেলিশহর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিজন চক্রবর্ত্তী, সাবেক উপজেলা স্বাস্থ্য অফিসার বাবু ডা. সৌমিত্র দাশ গুপ্ত, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক বাবু রতন চক্রবর্ত্তী, নুরুল ইসলাম আমসা, বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক সুমন চক্রবর্ত্তী, সমিতির সাবেক সভাপতি দিবাকর চৌধুরী, ইউপি সদস্য নুরুল ইসলাম বাচা, শ্যামল দে, আবদুল আলম মেম্বার, কাজল দে, মো. আলমগীর, রনজিত দত্ত, শওকত আলী, অরুণ চক্রবর্ত্তী, চম্পক দাশ ( শিক্ষক ), পংকজ পান্থ, অসীম চক্রবর্ত্তী শিÿক, প্রবীর দেব (শিমুল), তাজুল ইসলাম প্রমুখ। এসময় নেতৃবৃন্দ নব নির্বাচিত সম্পাদকের সু-স্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।