admin
প্রকাশ: ২০১৮-০৬-২৭ ১৬:৪৬:৩৬ || আপডেট: ২০১৮-০৬-২৭ ১৬:৪৬:৩৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বেসিক ট্রেড পরীক্ষার ২০১৮ সালের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে রেঁনাসা কম্পিউটার টেকনিক্যাল ইনিস্টিটিউট আয়োজিত অনুষ্ঠান গতকাল ইনষ্টিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠাতা পরিচালক এম.এ হক রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা।
বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষিকা মিতা দাশ, মো. ফয়সাল ইসলাম, সজিব নাথ, মরজনিা আকতার, জয়নাল আবেদীন, আবু হামযা ফয়সাল, আনিকা তাবাস্সুম, সীমু চৌধুরী প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, কম্পিউটার শিক্ষার মাধ্যমে স্ব-নির্ভর হওয়া সম্ভব। বর্তমান আধুনিক তথ্য প্রযুক্তির যুগে ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে কম্পিউটার জানা আবশ্যক। তিনি রেঁনাসা কম্পিউটার টেকনিক্যাল ইনষ্টিটিউট কেন্দ্রে ২৯ জুন অনুষ্ঠিতব্য দক্ষিণ চট্টগ্রামের বেসিক ট্রেড পরীক্ষার সাফল কামনা করেন। পরে এ ইনষ্টিটিউটের সফল শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।