admin
প্রকাশ: ২০১৮-০৬-২৮ ১৬:৫৯:৪৭ || আপডেট: ২০১৮-০৬-২৮ ১৬:৫৯:৪৭
নাজিম উদ্দিন রানা, বীর কন্ঠ:
বান্দরবানের লামার আজিজনগর ইউনিয়নে চোলাই মদ তৈরির উপকরণসহ ১লক্ষ ৫হাজার লিটার চোলাই মদ উদ্ধার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার উপজেলার আজিজনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উপজাতি হেডম্যান পাড়ায় অভিযান চালিয়ে এসব সরঞ্জামসহ চোলাই মদ উদ্ধার করা হয়।
এসময় হেডম্যান পাড়ার মৃত মংমং মার্মার পুত্র মং মার্মা (৩০) ও হেডম্যান পাড়া থুয়াইহ্লা চিং মার্মার পুত্র বাবু মার্মাকে আটক করেন র্যাব। এসময় বাবু মার্মা (১৮)কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইহাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
বান্দরবানের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আজিজুল ইসলামের-এর নেতৃত্বে র্যাব-৭ এই অভিযান পরিচালনা করেন। জানাগেছে, ওই এলাকা থেকে উৎপাদিত মদ চট্টগ্রাম শহরসহ আশে পাশের উপ শহরগুলোতে পাচার হয়ে আসছে। কিছুদিন পর পর র্যাব-৭ অভিযান পরিচালনা করে মদ তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমান মদ জব্দ করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৮জুন ১ লক্ষ ৫ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরন উদ্ধার ও দুইজনকে আটক করে।