admin
প্রকাশ: ২০১৮-০৬-২৮ ০১:৩৯:১৮ || আপডেট: ২০১৮-০৬-২৮ ০১:৩৯:১৮
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
ওমানে দেয়াল ধসে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বিল্ডিং কন্সট্রাকশনের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মঙ্গলবার (২৬ জুন) ওমানের স্থানীয় সময় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তার নাম জমির উদ্দিন (২৭)। সে উপজেলার পারুয়া ইউনিয়নের হাজারীহাট এলাকার হোসেন মেম্বার বাড়ির আমিনুর রহমানের পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ওমানের সোহার শহরের গাধাপান এলাকায় বিল্ডিং কন্সট্রাকশনের কাজ করতে গিয়ে একটা নির্মানাধীন দেয়ালের উপর দাঁড়িয়ে কাজ করছিল জমির সহ ৩ বাংলাদেশি। অসাবধানতা বশত নির্মানাধীন ঐ দেয়ালটি হঠাৎ ধসে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং অপর দুই জন গুরুতর আহত হয়। তারা ওমানের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের তিন ভাই ও দুই বোনের মধ্যে জমির সবার বড়। জীবিকার সন্ধানে গত ৮ বছর ধরে সে ওমানে থাকছিল। সম্প্রতি তার দেশে আসার কথা ছিল বলে জানায় তার পরিবার। এদিকে জমিরের মৃত্যুর খবরে তার পরিবার ও বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রসেসিং শেষে আগামী কয়েকদিন পর তাকে দেশে আনা হবে বলে জানা যায়।