admin
প্রকাশ: ২০১৮-০৬-২৮ ১৯:০৫:৫৩ || আপডেট: ২০১৮-০৬-২৮ ১৯:০৫:৫৩
নূর হোসেন মামুন, কাপ্তাই:
কাপ্তাইয়ের জেটিঘাট এলাকায় অাজ বৃহস্পতিবার দুপুরে মদ্যপান করে মাতলামী সহ স্থানীয়দের অশ্লীল ভাষায় গালিগালাজ করায় অাবুল হোসেন নামক একজনকে ভ্রাম্যমান অাদালতে ১০দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান অাদালত।
ভ্রাম্যমান অাদালত পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট রুহুল অামীন।
কাপ্তাই পুলিশ ফাড়ি সুত্রে জানা যায়, কাপ্তাইয়ের জেটিঘাট এলাকায় মদ্যপান করে অাজ বৃহস্পতিবা দুপুরে চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার বেলগড়ের মৃত জয়নাল অাবেদিনের পুত্র অাবুল হোসেন (৪৫) ব্যাপক মাতলামি করলে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থল হতে তাকে অাটক করে পুলিশ ফাঁড়ি ইনচার্জ অাব্দুর রহমান পাঠান।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট রুহুল অামিন বলেন, অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ১০(২) ধারা লংঘনের দায়ে ২২(ঘ). ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাকে অাজই রাঙামাটি অাদালতে প্রেরণ করা হয়েছে।