চট্টগ্রাম, , রোববার, ১ নভেম্বর ২০২৬

admin

তুমব্রু সীমান্তে রোহিঙ্গাদের ওপর গুলি চালিয়েছে মিয়ানমারের বিজিপি

প্রকাশ: ২০১৮-০৬-২৮ ১৯:২৪:০৪ || আপডেট: ২০১৮-০৬-২৮ ১৯:২৪:০৪

 

বীর কন্ঠ ডেস্ক :

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু শূন্যরেখায় অবস্থান করা রোহিঙ্গাদের ওপর গুলি চালিয়েছে মিয়ানমারের বিজিপি। এতে শূন্যরেখায় আশ্রয় নেয়া আনসার হোসেন নামের এক রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে মিয়ানমারের বিজিপি এই গুলি চালায়। এই ঘটনায় শূন্যরেখায় অবস্থান করা রোহিঙ্গাদের মাঝে আতংক বিরাজ করছে। গুলিবর্ষণের পর অনেক রোহিঙ্গা বাংলাদেশের সীমানায় আশ্রয় নিয়েছে।

 

বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তুমব্রু এলাকার বাসিন্দা আবদুল আজিজ জানিয়েছেন, দুপুরে ৩ জন রোহিঙ্গা সীমান্তের শূন্যরেখার কোনার পাড়ার দক্ষিণে খালের পাশে অবস্থান করছিলেন। এসময় মিয়ানমারের বিজিপি তাদের লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে আনসার হোসেন নামের এক রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়। তার বাবার নাম জমির হোসেন।

তুমব্রু সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ  জানান, গুলিবর্ষণের ঘটনায় শূন্যরেখায় আশ্রয় নেয়া ৪ হাজার রোহিঙ্গার মাঝে আতংক বিরাজ করছে। অনেক রোহিঙ্গা আতংকে বাংলাদেশ সীমান্তে অবস্থান নিয়েছে।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ ফাড়ির পরিদর্শক ইমন চৌধুরী পরিবর্তন ডটকমকে জানান, কোনার পাড়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা তিনি স্থানীয়দের মাধ্যমে জেনেছেন। গুলিবিদ্ধ রোহিঙ্গাকে উদ্ধারের চেষ্টা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *