admin
প্রকাশ: ২০১৮-০৬-২৯ ১৭:০৮:৩৫ || আপডেট: ২০১৮-০৬-২৯ ১৭:০৮:৩৫

নূর হোসেন মামুন, কাপ্তাই:
কাপ্তাইয়ের জাসেদ বাহাদুরের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সেবন সহ বিভিন্ন অনিয়ম, অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে অাজ শুক্রবার সকালে ঢাকাইয়া কলোনীতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ২০জন ভুক্তভুগি মহিলা।
স্থানীয় সংবাদকর্মীদের কাছে উক্ত অনিয়মের বিস্তারিত বর্ণনা দিয়ে সংবাদ প্রকাশের জন্য সাক্ষরিত এক লিখিত অবেদন জানিয়ে এসময় তারা বলেন, রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার নতুন বাজারস্থ ঢাকাইয়া কলোনী এলাকার মৃত সেলিম বাহাদুরের পুত্র মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী জাসেদ বাহাদুরের অন্যায় অবিচার, জুলুম নির্যাতন, প্রাণ নাশের হুমকি, ক্ষমতার অপব্যবহার, যততত্র মারধর, ইভিটিজিং, অশ্লিল গালমন্দ সহ নানা অসামাজিক কাজ করে অামাদের অতিষ্ঠ করে তুলেছে। তার এই ধরণের অনৈতিক কর্মকান্ড এবং অত্যাচার থেকে অামরা পরিত্রাণ চাই।
সংবাদ সম্মেলনে নাঈমা অাক্তার বলেন, সে একজন মাদক ব্যবসায়ী এবং সংঘবদ্ধ নানা ধরণের নেশা গ্রহণ করে মাতাল অবস্থায় অামাদের ঘর দুয়ারে উকি মারে এবং রাত যাপনে বিঘ্ন ঘটায়। তার এসব অনৈতিক কর্মকান্ডে অামরা প্রতিবাদ জানালে দা, ছুরি কিরিছ নিয়ে অামাদের উপর চড়াও হয়।
সংবাদ সম্মেলনে খতিজা বেগম বলেন, গত কিছুদিন অাগে অামাকে ধারালো কিরিছ দিয়ে অাঘাত করে গুরুতর অাহত করে। এছাড়াও অামাকে জাসদের হাত থেকে বাঁচাতে গিয়ে মালেক ফকিরের ছেলে মো. জসিমও জাসেদের হাতের ধারালো ছুরিকাঘাতে অাহত হয়। এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট অভিযোগ করলেও এ যাবৎ কোন সুরহা হয়নি।
এদিকে এ ব্যাপারে অভিযোগ উঠা জাসেদ বাহাদুরের সাথে স্থানীয় সংবাদকর্মীরা কথা বলতে গেলে তিনি জানান, বর্তমানে অামার সাথে মাঈন উদ্দিনের পরিবারের সাথে জায়গা জমিনের বিষয়ে কিছু ভেজাল চলছে। এক পর্যায়ে তার পরিবার অামার বোনকে মারধর করে। এবিষয়ে অামি মামলা দায়ের করি। অারেকটি মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়ার খবর তারা শুনায় হয়তো তারা অামার বিরুদ্ধে অাজকের এমন সংবাদ সম্মেলনের অায়োজন করেছে। অামার বিরুদ্ধে যেসব অভিযোগ তারা করেছে অামি এসব কাজের সাথে মোটেও জড়িত নই।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খতিজা বেগম, সুখি দাশ, নাইমা, সলিহা, জরিনা, ইয়াসমিন, রুমা দাশ, শাপলা অাক্তার, মর্জিনা, দিলুয়ারা, রিনা, অাছমা অাক্তার, নাজমা অাক্তার, জোছনা, জেসমিন অাক্তার, মোর্শেদা অাক্তার সহ ২০জন ভুক্তভুগি মহিলা।