admin
প্রকাশ: ২০১৮-০৬-২৯ ১৭:২০:০৩ || আপডেট: ২০১৮-০৬-২৯ ১৭:২০:০৩

নূর হোসেন মামুন, কাপ্তাই:
কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় অাজ শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় মদ্যপান করে মাতলামি সহ স্থানীয়দের অশ্লীল ভাষায় গালিগালাজ করার অপরাধে অাবুল মান্নান নামক একজনকে ভ্রাম্যমান অাদালতে ২০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। অভিযুক্ত আব্দুল মান্নান কাপ্তাই ঢাকাইয়া কলোনির বাসিন্দা।
ভ্রাম্যমান অাদালত পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল অামীন।
কাপ্তাই পুলিশ ফাড়ি সুত্রে জানা যায়, কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় মদ্যপান করে ঢাকাইয়া কলোনির আব্দুল মান্নান ব্যাপক মাতলামি করে পরিবেশ নষ্ট করছে। পরে স্হানীয় জনগন পুলিশকে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থল হতে তাকে অাটক করে পুলিশ ফাঁড়ি ইনচার্জ অাব্দুর রহমান পাঠান।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল অামীন বলেন, অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ১০(২) ধারা লংঘনের দায়ে ২২(ঘ). ধারায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাকে রাঙামাটি অাদালতে প্রেরণ হবে।
উল্ল্যেখ যে, কাপ্তাই নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন কাপ্তাই এ যোগদানের পর থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে প্রতিদিন অভিযানে নামছে।