চট্টগ্রাম, , রোববার, ১ নভেম্বর ২০২৬

admin

পটিয়ার সন্তান হাবিবুল হকের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক এবং পুত্রের শ্রেষ্ঠ স্কাউট সম্মাননা গ্রহণ

প্রকাশ: ২০১৮-০৬-২৯ ০০:২২:৪৪ || আপডেট: ২০১৮-০৬-২৯ ০০:২২:৪৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশে শ্রেষ্ট স্কাউট শিক্ষক নির্বাচিত হয়ে পটিয়ার সন্তান রাউজান চবিকে মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক ও স্কাউট লিডার মুহাম্মদ হাবিবুল হক এবং তার প্রথম পুত্র পটিয়া  আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র মুহাম্মদ জুলফিকার মুনির বাপ্পী শ্রেষ্ঠ স্কাউট হিসেবে সম্মাননা গ্রহণ করেছেন। ঢাকায় অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ’র এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদেরকে ২০১৭ সালের শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক এবং শ্রেষ্ঠ স্কাউট হিসেবে সম্মাননা তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মোহাম্মদ হাবিবুল হক ১২ ডিসেম্বর ১৯৯১ সালে সহকারী শিক্ষক  (বি.পি.এড) হিসেবে বিউবো মাধ্যমিক বিদ্যালয় কাপ্তাই এ যোগদান করেন। বর্তমানে তিনি চবিকে মাধ্যমিক বিদ্যালয়, রাউজান, চট্টগ্রামে সহকারী প্রধান ও স্কাউট লিডার হিসেবে নিয়োজিত আছেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ এর প্রতিযোগিতায় দ্বিতীয় বারের মত রাউজান উপজেলা থেকে অংশ গ্রহণ করে চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করার পর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণ পূর্বক সমগ্র বাংলাদেশে তিনি শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন। তিনি তার এ অর্জনের জন্য সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা জানান।

জানা যায়, তিনি ১৯৮৬ সালে স্কাউট শাখায় এবং ১৯৯৫ সালে কাব শাখায় বেসিক কোর্স সম্পন্ন করেন। তিনি স্কাউট ও কাব দুই শাখায় উড-ব্যাজ অর্জন করেছেন। ২০০৯ সালে তিনি স্কাউটস এর সর্বোচ্চ প্রশিক্ষণ সি.এল.টি সম্পন্ন করেন মালয়েশিয়ায়। তিনি বাংলাদেশ স্কাউটসের ট্রেনিং টিমের একজন সদস্য এবং লিডার ট্রেনার।

চট্টগ্রাম জেলার অন্তর্গত পটিয়া পৌরসভার পশ্চিম গোবিন্দারখীলের এক সম্ভ্রান্ত শহীদ পরিবারে তার জন্ম। তিনি তিন সন্তানের জনক। তাঁর তিন সন্তানই কাব স্কাউট এর সর্বোচ্চ পদক শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে। উলেøখ্য যে, তাঁর বড় ছেলে মুহাম্মদ জুলফিকার মুনির বাপ্পী ও ২০১৭ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ এর প্রতিযোগিতায় দেশ সেরা স্কাউট শিক্ষার্থী নির্বাচিত হন এবং স্কাউট এর সর্বোচ্চ পদক প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন। ছোট ছেলে মুহাম্মদ ইরফান মুনির প্রাথমিক শিক্ষা সপ্তাহ এর প্রতিযোগিতায় ২০১৬ সালে চট্টগ্রাম বিভাগ থেকে কাব শিশু নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করেন। শিক্ষা মন্ত্রণালয় কাবিং সম্প্রসারণের আওতায় তাঁর মেজ সন্তান শাহরিয়ার মুনির সাকিব এবং ছোট সন্তান ইরফান মুনির আকিবকে যথাক্রমে ২০১৬ ও ২০১৭ সালে ভারত সফরে পাঠানো হয়। তাঁর মিসেস ও একজন উড-ব্যাজার। অর্থাৎ তাঁরা স্বপরিবারে স্কাউটিং এর সাথে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *