admin
প্রকাশ: ২০১৮-০৬-২৯ ২১:৩২:২৮ || আপডেট: ২০১৮-০৬-২৯ ২১:৩২:২৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ায় গতকাল রেঁনাসা কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউটের ব্যবস্থাপনায় পটিয়া সরকারি কলেজ ভেন্যুতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২০১৮ সালের বেসিক ট্রেড পরীক্ষা সম্পন্ন হয়। এতে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন কম্পিউটার ইন্সটিটিউট থেকে ৫৪০ জন পরীক্ষার্থী অংশ নেন। সকাল সাড়ে ৯ টায় পরীক্ষা শুরু হয়ে তা দুপুর ১১ টায় শেষ হয়।
পরে সকাল ১১ টা থেকে রেঁনাসা কেন্দ্রে প্রেকটিক্যাল পরীক্ষা আরম্ভ হয়। পরীক্ষা ব্যবস্থাপনায় নিয়োজিত রেঁনাসা কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউটের পরিচালক এম.এ হক রানা জানান, শান্তিপূর্ণভাবে কারিগরি শিক্ষা বোর্ডের বিধি মোতাবেক পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ। পরীক্ষায় পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন পটিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক আবদুস সালাম হাওলাদার, সহকারি অধ্যাপক আকতার উদ্দিন, প্রভাষক রেহেনা সুলতানা, প্রভাষক এমদাদুর রহমান, এস.এম সরফরাজ খান, শ্যামল বড়ুয়া, ফরমান উল্লাহ, সাইফুর রহমান, সলিমুল কাদের, শিক্ষক রিদুয়ান চৌধুরী, এনামুল হক এনাম, ফয়সল ইসলাম, জয়নুল আবেদীন, সজিব নাথ, মিতা দাশ, মরজিনা আকতার, আবু হামযা, তানিম প্রমুখ। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৬৩৪ জন তার মধ্যে ৫৪০ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় ইন্সটিটিউটের পরিচালক এম.এ হক রানা সকলকে ধন্যবাদ জানান। এতে পরিদর্শকবৃন্দ পরীক্ষার সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।