চট্টগ্রাম, , রোববার, ১ নভেম্বর ২০২৬

admin

পটিয়ায় শাহ আমির স্কুলে মাদক বিরোধী সভা মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয় মাদক থেকে দূরে থাকুন

প্রকাশ: ২০১৮-০৬-২৯ ০০:৩০:২৪ || আপডেট: ২০১৮-০৬-২৯ ০০:৩০:২৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ায় শাহ আমির উচ্চ বিদ্যালয় ও খলিলুর রহমান বালিকা বিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ সার্কেলের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএমএকে জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক একেএম আজাদ উদ্দিন, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভায় সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক নিয়াজুর রহমান। বক্তব্য রাখেন উপ-পরিদর্শক মঞ্জুরুল হক ও শিক্ষার্থীবৃন্দ। এতে প্রতিপাদ্য বিষয় মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, মাদক থেকে দূরে থাকুন এর উপর ব্যাপক আলোচনার পর বলা হয় বর্তমানে আমাদের সমাকে যেভাবে মাদকের আগ্রাসন যুব সমাজকে ধ্বংশের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে এর থেকে শিক্ষার্থীদেরকে সচেতনতার মাধ্যমে দূরে থাকতে উদ্বুদ্ধ করতে হবে। জানাতে হবে মাদকের খারাপ দিক সম্পর্কে। কারণ মাদক আলোর পথে নয়, জীবনকে অন্ধাকারের দিকেই নিয়ে যায়। তাই শুধু শিক্ষার্থী নয়, অভিভাবকদেরকেও এ ব্যাপারে সচেতন থাকতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *