চট্টগ্রাম, , রোববার, ১ নভেম্বর ২০২৬

admin

সেবনকালে ৭২পিচ ইয়াবাসহ সাতকানিয়ার চন্ডি বৈদ্য বাড়ীর বাঁশি বৈদ্য আটক

প্রকাশ: ২০১৮-০৬-২৯ ০২:১৭:০৯ || আপডেট: ২০১৮-০৬-২৯ ০২:১৭:০৯

এরশাদ আলম :

সাতকানিয়ার কেউঁচিয়া ইউনিয়নের (তেমুহনী) নয়াখালের পুর্ব পাশে চন্ডি বৈদ্য বাডির, মৃত নিকুঞ্জ বিহারি সুশিল এর ছেলে, বাঁশি বৈদ্য (৫০)কে ইয়াবা সেবন কালে ৭২ পিচ ইয়াবা এবং একটি ধারালো চাকু সহ আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ।

(২৭জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়ার অালোচিত সমালোচিত চন্ডি বৈদ্য বাড়ী এলাকায় তার নিজ ঘর থেকে তাকে আটক করা হয়।এই অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া থানার এসআই মোঃ ইয়ামিন সুমন। এলাকার সুত্রে জানা যায়, বাঁশি বৈদ্য  একজন নিয়মিত ইয়াবা সেবনকারী।অনেক আগে থেকেই সে বিভিন্ন নেশা করতো, রাত হলে মদ পান করতো।

দিনে কমপক্ষে ৫ প্যাকেট গোল্ডলিফ সিগারেট পান করে, যে কোন সময়ে দেখা যায় তার হাতে সিগারেট এবং চোখ, মুখ লাল যেন একজন শীর্ষ সন্ত্রাসীর ভাব।

থানা সুত্রে জানা যায়, ২৮জুন সকালে বাঁশি বৈদ্যকে মাদকের মামলায় চট্টগ্রামের বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *