admin
প্রকাশ: ২০১৮-০৬-৩০ ১৮:২৪:০৯ || আপডেট: ২০১৮-০৬-৩০ ১৮:২৪:০৯
আবদুল হাকিম রানা বীরকন্ঠ
পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের দারোগাহাটে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৮টিদোকান ভস্মিভূত হয়ে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি সাধিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টায় বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাতের আশংকা করা হচ্ছে।।।
জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ৩টায় উপজেলার দারোগা হাটে অগ্নিকান্ডের সূত্রপাত হলে ছোটনের হার্ডওয়ারের দোকান,আবদুর রশিদের পান সিগারেটের দোকান,প্রদিপ দের চা ও মিষ্টির দোকান, অরুন সেনের পান সিগারেটের দোকান, রনজিত দের পোল্ট্রির দোকান, নুরুল আলমের পান সিগারেটার দোকান,আলম সওদাগরের চা মিষ্টির দোকান, এখলাসুর রহমান সান্টুর গাছ এবং পোল্ট্রির সেইল সেন্টার সম্পুর্ন রুপে পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্হলে ছুটে গেলে ও তারা পৌছানোর পূর্বেই সবকিছু পুড়ে যাওয়ায় দোকানীরা নি:স্বহয়ে মানবেতর জীবনের শংকায় পড়েছেন।
তবে আলম সওদাগর অভিযোগ করেছেন পূবর্শত্রুতা বশত কেউ এ দোকান গুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি এ ব্যাপারে পটিয়া থানায় অভিযোগ করবেন বলে সাংবাদিকদের জানান।