চট্টগ্রাম, , সোমবার, ২ নভেম্বর ২০২৬

admin

কনে নয়, বরই ওয়ালিমা পরিবেশন করে সুন্নত কায়েম সংস্কৃতি চালু করবে: পটিয়ায় যৌতুক বিহীন বিয়ের অনুষ্ঠানে আল্লামা নূরী

প্রকাশ: ২০১৮-০৭-০১ ০০:৩৩:৫৫ || আপডেট: ২০১৮-০৭-০১ ০০:৩৩:৫৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ায় উপজেলা আঞ্জুমানে রজভিয়া নূরীয়া বাংলাদেশের সভাপতি আলহাজ্ব জহির আহমদ সওদাগরের পুত্র জাহেদুল ইসলাম জুয়েলের বিবাহোত্তর ওয়ালিমা অনুষ্ঠান গতকাল শনিবার গাজী কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রজভিয়া নূরীয়া বাংলাদেশের চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আবুল কাশেম নূরী (মা.জি.আ.)। তিনি সম্পূর্ণ যৌতুকমুক্ত পরিবেশে অনুষ্ঠিত এ বিবাহের বর এবং কনেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা উপহার দেন এবং তাদের সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবন কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পীরজাদা এয়ার মুহাম্মদ পেয়ারু, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফজলুল হক আল্লাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, আঞ্জুমানে রজভিয়া নূরীয়া বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সচিব চেয়ারম্যান আলহাজ্ব এড. আবদুর রশিদ দৌলতী, দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাষ্টার আবুল হোসেন, পৌর ইসলামী ফ্রন্টের সভাপতি শামুন রশিদ আমিরী, সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আঞ্জুমানে রজভিয়া নূরীয়া বাংলাদেশের পটিয়া উপজেলা সাধারণ সম্পাদক আবুল সালেহ আঙ্গুর, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সিনিয়র সাংবাদিক আবদুর রাজ্জাক, মাওলানা মামুনুর রশিদ, ইসলামী ফ্রন্টের দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক আলী হোসাইন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এতে বরের পিতা হাজী জহির আহমদ সওদাগর বলেন, এ বিয়ে সম্পূর্ণ যৌতুকমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। আমরা কনের পরিবার থেকে কোন উপহার গ্রহণ করিনি। উল্টো আমাদের নবী বিশ্বনবী তাজেদারে মদিনা হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমরাই বরের পক্ষ থেকে ওয়ালিমার মাধ্যমে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত খাওয়াচ্ছি। এতে উভয় পÿ সন্তুষ্ট। এসময় উপজেলা আঞ্জুমানে রজভিয়া নূরীয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু ছালেহ আঙ্গুর বলেন, এ কর্মসূচির মাধ্যমে সমাজকে যৌতুকমুক্ত করতে প্রথমে নিজেকেই যে বিষয়টা চর্চা করা উচিত আমরা সে চেষ্টাই করে যাচ্ছি। সংস্থার কেন্দ্রীয় অর্থ সচিব চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী বলেন, আমরা পটিয়ায় যৌতুক বিরোধী সমাবেশ সহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করে আঞ্জুমানের রজভিয়ার মাধ্যমে জনসচেতনতার চেষ্টা করে যাচ্ছি। যার অংশ হিসেবে প্রথমেই নিজেদের সন্তানকে আমরা যৌতুকের উর্দ্ধে স্থান দিয়ে নিজেদেরকে সব ধরণের বিতর্কের উর্দ্ধে তুলে ধরার লক্ষ্যে আজকের এ আয়োজন। আমার বিশ্বাস সবাই এ ধরণের পরিবেশে যৌতুকের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে এগিয়ে আসবেন। আল্লামা আবুল কাশেম নূরী বলেন, আমরা যৌতুকমুক্ত সমাজ ও দেশ গড়ার কর্মসূচি গ্রহণ করেছি। যা বা¯Íবায়ন করতে হলে নিজ ঘর থেকেই আন্দোলন চালিয়ে যেতে হবে। আমার বিশ্বাস জহির আহমদ সওদাগরের মত অন্যান্যরা সবাইও এ ধরণের কর্মসূচির মাধ্যমে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করবেন। তাহলেই দেশ যৌতুকের অভিশাপমুুক্ত হবে। পটিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পীরজাদা এয়ার মুহাম্মদ পেয়ারু এ কর্মসূচীকে স্বাগত জানিয়ে বলেন, আজ আমাদের দেশ যৌতুকের অভিশাপে অভিশপ্ত। আমাদেরকে এ ধরণের কর্মসূচির মাধ্যমে এ অভিশাপ থেকে বেরিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *