admin
প্রকাশ: ২০১৮-০৭-০১ ০০:৩৭:৫৯ || আপডেট: ২০১৮-০৭-০১ ০০:৩৭:৫৯
নূর হোসেন মামুন, কাপ্তাই:
জাতীয় সংসদের ২৯৯নং অাসনের রাঙামাটি সাংসদ সদস্য শ্রী উষাতন তালুকদারের পক্ষ হতে অাজ শনিবার বিকেলে কাপ্তাইয়ের ৮টা ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে।
রাঙামাটি সাংসদ সদস্য উষাতন তালুকদারের একান্ত সচিব এম হোসাইন জহিরের মিতিঙ্গাছড়িস্থ বাসভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ প্রদান করেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি সাংসদ সদস্য উষাতন তালুকদারের একান্ত সচিব এম হোসাইন জহির, রাঙামাটি সাংসদ সদস্যের কাপ্তাই প্রতিনিধি বিক্রম তনচংগ্যা, কেপিএম সিবিএ সভাপতি অাব্দুর রাজ্জাক, স্থানীয় সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, নূর হোসেন মামুন, অালমগীর কবির সহ অারও অনেকে।
এসময় কাপ্তাইয়ের কেপিএম কেন্দ্রীয় জামে মসজিদ, বারঘোনিয়া ৯নং লাইন জামে মসজিদ, বারঘোনা পুকুরপাড় এলাকার বাইতুল ফালাহ জামে মসজিদ, মাস্টার কলোনী জামে মসজিদ, কাপ্তাইয়ের নেভী রোডস্থ বনানী জামে মসজিদ, কেপিএম কলাবাগান জামে মসজিদ, নতুন বাজার পশ্চিম পাড়া শাহী জামে মসজিদ, কয়লার ডিপু শ্রী শ্রী মন্দিরের জন্য দুই লক্ষ টাকার অনুদান দেওয়া হয়। এর অাগে রাঙামাটি সদরের শ্রী শ্রী দূর্গা মন্দীরের জন্য ২০হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এসময় রাঙামাটি সাংসদের একান্ত সচিব এম হোসাইন জহির সিপ্লাসকে বলেন, কাপ্তাইয়ের ৮টি মসজিদ-মন্দির এবং রাঙামাটি সদর উপজেলার একটি মন্দিরে ২লক্ষ ৪০হাজার টাকার অনুদার প্রদান করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়নে সরকার কাজ করছে। অাশা করি অাগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।