চট্টগ্রাম, , সোমবার, ২ নভেম্বর ২০২৬

admin

দিদার বলীকে ইয়াবা বহনের অভিযোগে গ্রেফতার 

প্রকাশ: ২০১৮-০৭-০১ ২২:২৬:০৯ || আপডেট: ২০১৮-০৭-০১ ২২:২৬:০৯

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলী খেলার একসময়ের অপ্রতিদ্বন্দ্বী প্রতিযোগী দিদার বলীকে তিন সহযোগীসহ ইয়াবা বহনের অভিযোগে গ্রেফতার করেছে ময়নমনসিংহের গোয়েন্দা পুলিশ।

গত ২৮ জুন ময়মনসিংহ রেল স্টেশনের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৮০ পিচ ইয়াবা উদ্ধারের দাবি করে পুলিশ।

ময়নমসিংহ গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রেল স্টেশন এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। ওই সময় প্রাইভেটকার থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি বলেন, ইয়াবা বহনের অভিযোগে প্রাইভেটকারে থাকা চারজনকে গ্রেফতার করা হয়। এদের একজন চট্টগ্রামের দিদার বলী বলে জানা গেছে।

গ্রেফতার অন্যরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার উমখালী মুক্তার বাপের বাড়ি এলাকার মো. ইসমাইল, একই উপজেলার পশ্চিম রাজারকুল ধরপাড়া এলাকার শওকত হোসাইন এবং গাড়ি চালক আবদুল আজিজ।

আটকদের বিরুদ্ধে সদর থানায় গোয়েন্দা পুলিশের এসআই রাশেদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে ২৯ জুন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দিদার বলী চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় ১২ বারের চ্যাম্পিয়ন। তিনি কক্সবাজার রামু উপজেলার অধিবাসী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *