admin
প্রকাশ: ২০১৮-০৭-০১ ০০:২৯:২৮ || আপডেট: ২০১৮-০৭-০১ ০০:২৯:২৮

চন্দনাইশ প্রতিনিধি:
জামিজুরী নিম্ন মাধ্যমিক বালক বিদ্যালয়ে বন্ধু প্রতিম দেশ ভারত সরকারের অনুদানের প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট ভবন নিমার্ণে সমঝোতা স্মারক অনুষ্ঠান ৩০ জুন বিকাল ৪টায় বিদ্যালয়ের হলর“মে বিদ্যালয়ের ভূমি দাতাদের প্রতিনিধি ও চট্টগ্রামের বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন দুলাল কান্তি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন, চট্টগ্রাম ভারতীয় দুতাবাসের সহকারী হাই কমিশনার মি. অনিন্দ্য ব্যানার্জী। এসময় তিনি বলেন, বাংলাদেশ ভারত একটি বন্ধুত্ব প্রতিম দেশ। স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশের পাশে ছিল উলেখ করে তিনি বলেন, ভারত সরকারের সহযোগীতায় ৩ তলা বিশিষ্ট ভবণের কাজ শিঘ্রই উদ্বোধন হবে।
দেশে তথা এ এলাকার মানুষগুলো শিতি হবে। শিক্ষিত ও আলোকিত মানুষ হয়ে দেশ ও সমাজ গড়ার কাজে নিয়োজিত হবে। এতে বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আ ন ম বদর“দ্দোজা, ঢাকা সুপ্রীম কোর্টের আইনজীবি এড. সুব্রত চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য্য,চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সম্পাদক বাবু তাপস হোড়, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপনের সভাপতি উৎপল রতি,অত্র বিদ্যালয়ের শিানুরাগী সদস্য ও মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অত্র বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি বিষ্ণু যশা চক্রবর্তী।
অন্যান্যদের মধ্য উপ¯ি’ত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল বড়–য়া, সমাজ সেবক নেপাল সরকারী, প্রদীপ দে, শিক্ষক আবদুল গফ্ফার, রনি দাশ, উজ্জ্বল চক্রবর্তী, সীমা দাশ, তছলিমা আক্তার, উম্মে ছালেহা প্রমুখ। অনুষ্ঠান শেষে ভারতীয় দুতাবাসের সহকারী হাই কমিশনার মি. অনিন্দ্য ব্যানার্জী বিদ্যালয় পরিচালনা পর্যদকে বাংলাদেশ-ভারত মেত্রী ভবন সমঝোতা স্মারক তুলে দেন।