চট্টগ্রাম, , সোমবার, ২ নভেম্বর ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানের খবরে অর্ধ শতাধিক ওষুধের দোকানে তালা, ৫ দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২০১৮-০৭-০১ ১৮:০৯:২৭ || আপডেট: ২০১৮-০৭-০১ ১৮:০৯:২৭

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

 রাঙ্গুনিয়ায় ওষুধের দোকানে অভিযানে ৫ দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ড্রাগ আইনে দোকানের লাইসেন্সের মেয়াদ না থাকা , মেয়াদোত্তীর্ণ ও অনুমোদন ছাড়া ওষুধ বিক্রির দায়ে এসব জরিমানা করা হয়। গতকাল রোববার (১ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন রোয়াজার হাট ও চন্দ্রঘোনা লিচু বাগান এলাকায় এই অভিযান চালান। আদালতকে সহযোগিতা করেন চট্টগ্রাম ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক কামরুল হাসান ও থানার উপপরিদর্শক মো. ইসমাঈলসহ একদল পুলিশ। এদিকে অভিযানের খবর পেয়ে রোয়াজার হাট, থানা সদর, মরিয়ম নগর চৌমুহনী, লিচু বাগান, দোভাষী বাজার, গোচরা ও শান্তির হাট এলাকায় অর্ধ শতাধিক ফার্মেসিতে তালা ঝুলিয়ে চলে যায় ব্যবসায়ীরা। এসব দোকানে আদালত অভিযান চালাতে না পারলেও পরে অভিযান চালানোর কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমান আদালতের অভিযানে কাউকে ছাড় দেয়া হবেনা বলে তিনি হুশিয়ারী দেন।  

ভ্রাম্যমান আদালত সূত্র জানায় , অভিযানে রোয়াজার হাট খোকন কান্তি দাশের মালিকানাধীন রয়েল ফার্মেসী ও জয় ওষুধ কর্ণার’ এ অনুমোদনহীন নি¤œমানের ওষুধ বিক্রির দায়ে ২০ হাজার টাকা, লাইসেন্স নবায়ন না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সরকারি জন্ম নিরোধক বড়ি বিক্রির দায়ে আনোয়ার খাঁনের মালিকানাধীন আজিজ ফার্মেসী’কে ২০ হাজার টাকা , অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে সুজন কান্তি দাশের মালিকানাধীন শফিক মেডিক্যাল হল’কে ৫ হাজার টাকা ও নি¤œমানের অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় চন্দ্রঘোনা লিচু বাগানে তপন দত্ত’র মালিকানাধীন তপন ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও অনুমোদন ছাড়া ওষুধ পুড়িয়ে নষ্ট করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *