চট্টগ্রাম, , সোমবার, ২ নভেম্বর ২০২৬

admin

চকরিয়ায় স্কুলছাত্র ৫ দিন ধরে নিখোঁজ

প্রকাশ: ২০১৮-০৭-০২ ১০:৩৮:২৩ || আপডেট: ২০১৮-০৭-০২ ১০:৩৮:২৩

বীর কন্ঠ ডেস্ক :

কক্সবাজারের চকরিয়ায় জিয়াবুল ইসলাম জিকু (১৬) নামে এক স্কুলছাত্র পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। তার খোঁজ না পেয়ে বাবা নুরুল আলম চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি-নং-১৩৮৫) করেছেন।

নিখোঁজ জিকু মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর সিকদারপাড়া গ্রামের নুরুল আলমের ছেলে ও মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। কিন্তু তারা বর্তমানে স্বপরিবারে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাটাখালী গ্রামে বাস করে।

জিডিতে নুরুল আলম উল্লেখ করেছেন, তার ছেলে স্কুলছাত্র জিয়াবুল ইসলাম জিকু গত ২৭ জুন সকাল ১১টার দিকে চিরিংগা বাটাখালীস্থ বাসা থেকে স্কুলে যাবার জন্য বের হয়। কিন্তু ওইদিন সে স্কুলেও যায়নি, বাড়িও ফিরেনি।

চকরিয়া থানার ওসি (তদন্ত) ইয়াছিন আরাফাত জিডির সত্যতা স্বীকার করে বলেন, আমরা বিভিন্ন জায়গায় বেতার বার্তা দিয়েছি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *