admin
প্রকাশ: ২০১৮-০৭-০৩ ২১:৩৯:১৬ || আপডেট: ২০১৮-০৭-০৩ ২১:৩৯:১৬

এসএম রাশেদ,চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে ২ শিশু পাচারকারী আটকসহ ও শহিদুল ইসলাম শাকিব (৮) নামে এক শিশুকে স্থানীয় জনগণের সহযোগীতায় পুলিশ উদ্ধার করেছে। ৩ জুলাই ভোরে উপজেলার দোহাজারী দেওয়ানহাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুলাই শিশু পাচারকারী বি-বাড়ীয়া আখাউরা এলাকার মৃত নুরু মিয়ার পুত্র আবদুল আজিজ (৪৯) ও সাতকানিয়ার কালিয়াইশ ছব্বির চেয়ারম্যান বাড়ীর মৃত আবদুল ছবুরের কন্যা মনজুরা বেগম (৩৮) চট্টগ্রাম নতুন ব্রীজ এলাকার ফজুর কলোনী এলাকার আবদুর রহিমের পুত্র শহিদুল ইসলাম শাকিব বাসার সামনে খেলা খেলছিল এ সময় পাচারকারীরা চিব কিনে দেওয়ার কথা বলে পুসলিয়ে শাকিবকে তুলে নিয়ে আসে ৩ জুলাই ভোরে দোহাজারী দেওয়ানহাট এলাকার ইউছুফিয়া ইবতেদায়ী মাদ্রাসায় পরিত্যাক্ত রুমে শিশুটি কান্না করছিল। কান্নার আওয়াজে স্থানীয়রা ছুটে এসে শিশু শাকিবকে উদ্ধার করে পরে কৌশলে পাচারকারীরা পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ছুটে এসে মাদ্রাসা থেকে শিশুটিকে উদ্ধার করে পরে দোহাজারী এলাকা থেকে ওই পাচারকারী নারী ও পুরুষকে আটক করে ।
এব্যাপারে চন্দনাইশ থানার শিশু উদ্ধারকারী কর্মকর্তা এসআই আসলাম বলেন, খবর পাওয়ার পর তিনি ছুটে যান এবং শিশুটিকে উদ্ধার করেন। পরে পাচারকারীরা পালিয়ে যাচ্ছিল তাদেরকে দোহাজারী থেকে আটক করা হয়। এ ঘটনায় চন্দনাইশ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শিশু শাকিব কক্সবাজার রামু গর্জনিয়া এলাকার আবদুর রহিমের পুত্র। তবে শিশু শাকিবের বাবা তার মাকে ডিভোর্স দেওয়ায় শাকিবের মা আরেকজন স্বামী নিয়ে শহরের নতুন ব্রীজ এলাকায় বসবাস করছেন। তবে শাকিবকের মা থানা আসলেও আদালতে শিশু শাকিবকে ৪ জুলাই সোপর্দ করা হবে। এদিকে কালিয়াইশের স্থানীয়রা জানান, শিশু পাচারকারীতে জড়িত সন্দেহে আটককৃত মহিলা মনজুরা বেগম একজন মানষিক প্রতিবন্ধী তাকে কিভাবে আটক করা হয়েছে এবং তার বিষয়ে খতিয়ে দেখার জন্য স্থানীয়রা অনুরোধ করেছেন।