admin
প্রকাশ: ২০১৮-০৭-০৩ ১৬:২৬:১৫ || আপডেট: ২০১৮-০৭-০৩ ১৬:২৬:১৫

বীর কন্ঠ ডেস্ক :
ফটিকছড়ির এক আবাসিক হোটেল থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোহাম্মদ শহিদুল আলম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বিবিরহাট সাকিব আবাসিক হোটেলের চতুর্থ তলার ১৫নং কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফটিকছড়ির থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শহিদুল আলম ফটিকছড়ির পৌরসভা উত্তর ধুরুং এলাকার নুরুল ইসলামের ছেলে। স্বজনরা জানিয়েছে, কিছুদিন আগেই সৌদি আরব থেকে দেশে এসেছেন তিনি।
ওসি জানান, খোঁজ নিয়ে জানা গেছে একদিন আগে সোমবার বেলা ১১টার সময় শহিদুল আলম হোটেলটির চতুর্থ তলার ওই কক্ষটি ভাড়া নেন। কক্ষে ঢুকে আর বের হননি তিনি। পরে মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে।সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।