admin
প্রকাশ: ২০১৮-০৭-০৩ ২১:৪৬:৫২ || আপডেট: ২০১৮-০৭-০৩ ২১:৪৬:৫২

বীর কন্ঠ ডেস্ক :
রাউজানে বন্যার পানিতে ডুবে সাজিদুল আলম নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৩ জুলাই) রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিশু ৫ নং ওয়ার্ডের ফিতর মুহাম্মদ চৌধুরী বাড়ির মাইক্রো চালক তৌহিদুল আলম প্রকাশ বাচার পুত্র। নিহতের চাচা আবু মুছা বাপ্পি বলেন, ঘরে পানি উঠায় শিশু সানজিদকে খাটে রাখা হয়।
কোন একএক সময় পানিতে পড়ে যায়। দুপুর দেড়টার দিকে বাড়ির পেছনে বন্যার পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশু সানজিদুল আলম ২ ভাই ১ বোনের মধ্যে সবার ছোট বলে জানা গেছে।