চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

admin

লামার সরই ইউনিয়নে পাহাড় ধসে মাটির ঘর চাপা পড়ে একই পরিবারের শিশু সহ তিন জনের মূত্যু

প্রকাশ: ২০১৮-০৭-০৩ ১৬:১০:৪৯ || আপডেট: ২০১৮-০৭-০৩ ১৬:১২:৩১

বেলাল আহমদ,বীর কন্ঠ :

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ড কালাইয়ার আগা নামক স্থানে পাহাড় ধসে একই পরিবারের শিশু সহ ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) বেলা ২টায়  এই ঘটনা ঘটে।

নিহতরা হল, কালাইয়ার আগা এলাকার মাইন উদ্দিনের ছেলে মো. হানিফ (৩০), তার স্ত্রী রাজিয়া বেগম (২৫) ও তাদের মেয়ে হালিমা আক্তার (৩)। 

ঘটনাস্থল থেকে নিহত হানিফের পার্শ্ববর্তী বাসিন্দা মো: শহিদুল ইসলাম মাষ্টার জানান, দুপুরে প্রচুর বৃষ্টিপাত হয়। সে সময় হানিফ স্ত্রী ও মেয়েকে নিয়ে মাটির ঘরের বারান্দায় ঘুমাচ্ছিলেন। হানিফের বসত বাড়ি হতে অন্তত পাঁচশত হাত দূরে বড় পাহাড়। ভারী বৃষ্টিতে দূর হতে পাহাড় ধসে গড়িয়ে এসে তার বসতবাড়িতে আঘাত করে। সাথে সাথে ভিজে মাটির দেয়াল তাদের গায়ের উপরে পড়লে ঘটনাস্থলে ঘুমন্ত অবস্থায় হানিফ তার স্ত্রী ও মেয়ে মারা যায়।

নিহতদের লাশ উদ্ধারে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও স্থানীয়রা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইউপি মেম্বার আশ্রাফ আলী বলেন, বেলা ৩টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি বলেন, আমি শুনামাত্র ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *