চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

admin

কাপ্তাইয়ের শিলছড়ির রণিকে মদ্যপান করায় ৫হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২০১৮-০৭-০৪ ০১:৩৭:০৬ || আপডেট: ২০১৮-০৭-০৪ ০১:৩৭:০৬

নূর হোসেন মামুন, কাপ্তাই:

মদ্যপান করে মাতলামী সহ স্থানীয়দের অশ্লীল ভাষায় গালিগালাজ করায় কাপ্তাইয়ের শিলছড়ি এলাকার রণিকে অাজ মঙ্গলবার রাত পোনে ১০টায় অাটক করে কাপ্তাই থানা পুলিশ। পরে তাকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান অাদালত। ভ্রাম্যমান অাদালত পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট রুহুল অামীন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট রুহুল অামিন বলেন, কাপ্তাইয়ের শিলছড়ি বাজারস্থ মতিলাল ঘোষের পুত্র রনি ঘোষকে (৩০) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ১০(২) ধারা লংঘনের দায়ে ২২(ঘ). ধারায় ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *