চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

admin

চন্দনাইশে নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশ: ২০১৮-০৭-০৫ ০০:৫২:৪৮ || আপডেট: ২০১৮-০৭-০৫ ০০:৫৩:৩৬


চন্দনাইশ প্রতিনিধি :
কয়েক দিনের টানা ভারী ভষণে চন্দনাইশ উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে নিম্নাঞ্চলের শত শত ঘরবাড়ী পানিবন্দি হয়ে পড়েছে। পাহাড়ী ঢলের পানি সাতছড়ি,বরগুনি,লালুটিয়া দিয়ে শঙ্খনদীতে প্রবাহিত হওয়ার ফলে শঙ্খনদীর পানি বিপদ সীমার মধ্য দিয়ে দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কসাই পাড়া এলাকায় মহাসড়কের থেকে ১ফুট নিচে পানি প্রবাহিত হচ্ছে। যদি এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানচলাচল যেকোন মুর্হুতে ব্যাহতসহ শঙ্খনদীর উপকূলীয় দোহাজারী,চাগাচর,রায়জোয়ারা,দিয়াকুল, কিল্লাপাড়া,জামিজুরী পূর্ব দোহাজারী,হাশিমপুর, চন্দনাইশ পৌরসভা, ধোপাছড়ির, ছাপাছড়ি,শামুকছড়ি,ছিড়িংঘাটাসহ বিভিন্ন আশপাশ এলাকা পানিতে ডুবে গিয়ে বন্যায় রূপান্তর হতে পারে। ইতিমধ্যে শঙ্খচরের হাজার হাজার একর সবজি খেত ও নিন্মঞ্চলের কয়েকটি মৎস্য প্রজেক্ট পানির ডুবে রয়েছে। এতে কোটি কোটি টাকার য়তি হয়েছে বলে জানা গেছে। দিনমজুররা ঘর থেকে বের হতে না পেরে মানবেতর জীবন যাপন করছে। তবে গতকাল ৪ জুলাই বৃষ্টি কম হওয়ায় নিম্নাঞ্চল এলাকা থেকে পানি নামতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *