চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

admin

চন্দনাইশে বরুমতি ব্রীজের র‌্যালিং ভেঙ্গে মালবাহী ট্রাক খালে, আহত ৭

প্রকাশ: ২০১৮-০৭-০৫ ০১:০১:১৩ || আপডেট: ২০১৮-০৭-০৫ ০১:০১:১৩

চন্দনাইশ প্রতিনিধি : 
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া বরুমতি ব্রীজের র‌্যালিং ভেঙ্গে চট্টগ্রামগামী মালবাহী ট্রাক খালে পড়ে প্রায় ৪/৫ ল টাকার মালামাল ও ট্রাকে থাকা ১মহিলা ৩ শিশু,ড্রাইভার,হেলপারসহ ৭জন আহত হয়। আহতরা দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাষ্ট মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ঘটনাটি গত ৩ জুলাই রাত সাড়ে ১১টায় ঘটে ।
জানা যায়, কক্সবাজার থেকে ৪/৫ ল টাকার মূল্যবান আচার নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল। এ সময় চন্দনাইশের গাছবাড়ীয়া বরুমতি খালের সামনে গেলে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে পেলে পরে ব্রীজের র‌্যালী ভেঙ্গে মালবাহী ট্রাকটি পড়ে যায়। এসময় ট্রাকে থাকা মালামালসহ ও ১মহিলা ৩ শিশু,ড্রাইভার,হেলপারসহ ৭জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে দোহাজারী ও চন্দনাইশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে আহতদের নাম পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, বরুমতি ব্রীজটি অতিপুরানো যার ফলে র‌্যালিং গুলো একটুতে ভেঙ্গে যায়।
এব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যত্বা স্বীকার করে বলেন, অতিবৃষ্টির কারণে মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যালীং ভেঙ্গে খালে পড়ে গেছে। এতে আহতদের নাম পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *