চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

admin

চন্দনাইশে শ্রমিকলীগ নেতা খোকা হত্যার আরেক আসামী নগরী থেকে গ্রেপ্তার

প্রকাশ: ২০১৮-০৭-০৫ ২২:৩০:১০ || আপডেট: ২০১৮-০৭-০৫ ২২:৩০:১০

এসএম রাশেদ,চন্দনাইশ প্রতিনিধি:

চন্দনাইশ উপজেলা শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম খোকা হত্য মামলার এজাহারনামীয় ৩ নং আসামী আসামী মোঃ হাছান (৪০) কে নগরীর চাঁন্দগাও এলাকা থেকে ৫ জুলাই ভোরে আটক করেছে থানা পুলিশ। হাসান ধোপাছড়ি চিরিংঘাটা এলাকার আহমদ মিয়া শিকদারের ছেলে।

জানা যায়, চন্দনাইশ থানার ইন্সেপেক্টর (তদন্ত) সুখেন্দ সরকারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগরীরর চাঁন্দগাও থানার সামনে থেকে শ্রমিকলীগ নেতা খোকা হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামী মোঃ হাছান কে আটক করে। ০৬ জুলাই ১০ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতের প্রেরণ করবে বলে জানিয়েছেন পুলিশ।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূইয়া গ্রেফতারের সত্যত্বা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, উপজেলার ধোপাছড়ি চিড়িংঘাটা এলাকার সাবেক মেম্বার মৃত আমিনুল ইসলামের ছেলে উপজেলা শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম খোকাকে গত ৪ এপ্রিল বিকালে ধোপাছড়ি চিড়িংঘাটা এলাকায় জায়গা সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে গুলি ও চুরিকাহত ও পিটিয়ে হত্যা করে। এব্যাপারে নিহতের ভাই জমির উদ্দীন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ৫ এপ্রিল হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *