চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

admin

নিজেকে দেশ পরিচালনা করার মতো যোগ্য করতে তুলতে হবে-রুহুল অামিন

প্রকাশ: ২০১৮-০৭-০৫ ০০:৪১:১৪ || আপডেট: ২০১৮-০৭-০৫ ০০:৪২:০২

নূর হোসেন মামুন, কাপ্তাই :
নারী হিসেবে নিজেকে অবহেলা করলে চলবেনা। দেশের সর্বচ্চ পরিচালক হওয়ার স্বপ্ন নিয়ে এগুতে হবে। নিজেকে গড়ে তুলতে হবে দেশ পরিচালনার যোগ্য হিসেবে। মনবল রাখতে হবে প্রকট। যে নিজেকে বড় করতে চায় তাকে কেউ বাঁধা দিয়ে রাখতে পারেনা। যত বাঁধাই অাসুকনা কেন সে তার স্থানে পৌঁছাবেই।

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার প্রজেক্ট এলাকার এক হতদরিদ্র দিনমজুর বাবার কর্ণফুলী ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া একটি মেয়ের হাতে নিজ উদ্যোগে ৬মাসের বেতন ও এক সেট নতুন বই তুলে দিতে গিয়ে অাজ বুধবার দুপুরে এমন কথা বলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিন।

এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহম্মেদ চৌধুরী সহ অারও অনেকে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিন এর অাগে একই এলাকার নিজাম হোসেনের কর্ণফুলী কলেজের ৬মাসের বেতন প্রদান করেন।

তিনি অারও বলেন, কেউ যখন নিজের মনবলকে প্রকট করতে পারবে, তখন তাকে বিভিন্ন দিক থেকে সহযোগীতা করা হবে। মনে রাখতে হবে, সমাজের কল্যানের কথা বিবেচনায় রেখে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *