admin
প্রকাশ: ২০১৮-০৭-০৫ ০১:১৪:০১ || আপডেট: ২০১৮-০৭-০৫ ০১:১৪:০১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ:
পটিয়া থেকে দু দুবার নির্বাচিত জাতিয় সংসদ সদস্য( এমপি) আলহাজ সামশুল হক চৌধুরীর মাতা মোচ্ছাম্মৎ সফুরা করিম চৌধুরী বুধবার দুপুরে নগরীর একটি ক্লিনিকে হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্ন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বৎসর।
এ সময় তিনি ৪ছেলে ৩ মেয়ে ও অসংখ্য নাতি নাতনিসহ বহু আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার বাদে আসর পটিয়ার শোভনদন্ডীর রশিদাবাদ গ্রামের আরাফা করিম উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্টিত হবে। তিনি শোভনদন্ডি ইউনিয়নের রশিদাবাদ গ্রামের বিশিষ্ট সমাজসেবী মরহুম আলহাজ নুরুল তরিম চৌধুরীর স্ত্রী। তিনি দীর্ঘদিন যাবৎ হার্ডের রোগে ভূগছিলেন।
তার মৃত্যুতে পটিয়া আওয়ামী লীগের শোকঃ পটিয়ার সাংসদ আলহাজ সামশুল হক চৌধুরীর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্বা আ ক ম সামশুজ্জমান চৌধুরী,জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ প্রদিপ দাশ উপজেলা সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, ডাঃ তিমির বরন চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী,সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুছা প্রমুখ নেতুবৃন্ধ। তারা মরহুমার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।
এদিকে পটিয়ার সাংসদ আলহাজ সামশুল হক চৌধুরীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ,পটিয়া মানবাধিকার কমিশন সভাপতি ও আদালতের পিপি বদিউল আলম,পটিয়া উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি হাজি এম এ ইউসুফ,
সম্পাদক শাহ আলম খোকন, পটিয়া প্রেসক্লাব সভাপতি এস এম এ কে জাহাংগির সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল ইসলাম,সম্পাদক এটি এম তোহা আবুদাবী প্রবাসী দক্ষিন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুবুল আলম প্রমুখ নেতৃবৃন্ধ। পৃথক পৃথক বিবৃতিতে নেতৃবৃন্ধ মরহুমার বিদেহী আত্নার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।