admin
প্রকাশ: ২০১৮-০৭-০৫ ০০:৩৭:১৫ || আপডেট: ২০১৮-০৭-০৫ ০০:৩৭:১৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ: পটিয়ায় হক্কানী পেপার ও টিস্যু ইন্ডাষ্ট্রিজে বেতন বৃদ্বি ও শ্রমিক নির্যাতন বন্ধসহ নানা দাবিতে শ্রমিক অসন্তোষ বিরাজ করছে। আজ বুধবার প্রায় ২৫০ শ্রমিক কর্ম
বিরতি শুরু করে সকালে ইন্ডাষ্ট্রিজের গেইটে মানব বন্দন ও অবস্হান কর্মসূচি পালন করে।এতে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আলী আশরাফ,মো: রাসেল,মোঃশাহাদাত,মোঃ আকবর, মো:লিটন,মো:হানিফ,মো:সাইফুল ইসলাম,রুমা আকতার,হাসনা বেগম,হাসিনা বেগম তাসমিন আকতার প্রমুখ।
এতে শ্রমিকরা বলেন,, এ ইন্ডষ্ট্রিজে সরকারের শ্রমনীতি পালন করা হয়না।সরকার যেখানে শ্রমিকদের মাসিক সর্ব নিম্ন বেতন ৮২০০ টাকা নিধার্রন করেছে সেখানে এ ফ্যাক্টরীতে প্রতিদিন বেতন দেওয়া হয় স্হায়ীদের ১৫০ ও অস্হায়ীদের মাত্র ১৩০ টাকা। আর যাদের চাকুরী ৬ বছর হয়েছে তাদের কে দেওয়া হয় ১৮০ টাকা।আর এর প্রতিবাদ করলে করা হয় নির্যাতন। এছাড়া শ্রমিকদের যাতায়তে কোন গাড়ি না থাকলে ও ৫ মিনিট দেরি হলে গেইট বন্দ করে দেওয়া হয়। কোন ওভার টাইম দেওয়া হয় না। গত ঈদে বন্ধের ববেতন ও দেওয়া হয়নি। তারা অবিলম্বে বেতন বৃদ্বিসহ দাবি না মানলে কর্ম বিরতি অব্যাহত রাখার ঘোষনা দেন। শ্রমিক নেতা আলী আশরাফ বলেন,শ্রমিকরা এখানে নানাভাবে নির্যাতনের শিকার। মালিক পক্ষকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে। মালিকেরর পক্ষে কোম্পানী সচিব মুহাম্মদ মুছা বিক্রয় কমর্কতা তানজিল আহমদ বলেন, সরকারী নীতিমালা মেনে তারা ফ্যাক্টরী পরিচালনা করেন। শ্রমিকদের দাবি সত্য নয়। তবে মালিক শ্রমিক বান্ধব। পটিয়া থানার ওসি তদন্ত রেজাউল করিম মজুমদার জানান,মালিক শ্রমিক বৈঠকের প্রস্তুতি চলছে। আশা করি বিষয়টির সুষ্টু সমাধান হবে।শ্রমিকরা পুনরায় কাজে যোগদান করবে।