admin
প্রকাশ: ২০১৮-০৭-০৫ ০০:৪৭:৪৩ || আপডেট: ২০১৮-০৭-০৫ ০০:৪৭:৪৩

নূর হোসেন মামুন, কাপ্তাই :
নারীদের এ সরকার সবচেয়ে বেশি স্বাধীন ভাবে বাঁচতে শিখিয়েছেন। সমাজে নারী-পুরুষের বৈষম্য দূর করতে সরকার দিনরাত কাজ করে যাচ্ছেন। সমাজে নজরবন্দি না থেকে সব নারীকে ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখিয়েছেন। অাপনাদের সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন করতে হবে। সমাজের অর্থনৈতিক পরিবর্তন অানতে নারীর ভুমিকা অপরিসীম।
কাপ্তাই উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে এডিবির অর্থায়নে উপজেলার ২০জন দুঃস্থ ও গরীব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরনকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিন এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা সহ অারও অনেকে।
তিনি অারও বলেন, গ্রামীন পর্যায়ে গরীব মহিলাদেরকে স্বাবলম্বী করার সরকারের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে এই সেলাই মেশিন বিতরন করা হচ্ছে।