চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

admin

দুর্নীতি মামলায় নওয়াজ শরীফের ১০ বছরের কারাদণ্ড

প্রকাশ: ২০১৮-০৭-০৬ ১৯:২৮:৪৫ || আপডেট: ২০১৮-০৭-০৬ ১৯:২৯:১০

আন্তর্জাতিক ডেস্ক :

দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাট সম্পর্কিত দুর্নীতি মামলায় পাকিস্তানের একটি আদালত এই দণ্ডাদেশ দিয়েছে।

এছাড়াও তার মেয়ে মরিয়ম শরীফকে সাত বছর ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। তবে নওয়াজ শরীফ সবসময়ই এই মামলাকে রাজনৈতিকভাবে প্রভাবিত বলে অভিযোগ করে আসছেন বলে বিবিসি জানিয়েছে।

২০১৫ সালে পানামা পেপার্সে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে ব্যবসাসহ সম্পদ গড়ে তোলার তথ্য ফাঁস হয়। এর মধ্যে ছিল লন্ডনের অ্যাভেনফিল্ড হাইজের বিলাসবহুল ফ্ল্যাট। তবে তার পরিবারের দাবী আইন মেনেই তারা এসব ফ্ল্যাট কিনেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *