admin
প্রকাশ: ২০১৮-০৭-০৬ ২০:২০:৫৫ || আপডেট: ২০১৮-০৭-০৬ ২০:২০:৫৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পটিয়ার সন্তান মুহাম্মদ বদিউল আলম বলেছেন, আমি তৃণমূল থেকে তিলে তিলে নানা ত্যাগ তিতিক্ষার পরীক্ষায় উত্তীর্ণ একজন রাজনীতিক কর্মী। এসময়ে রাজনীতি করতে গিয়ে আমি স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর দ্বারা একাধিকবার আক্রান্ত হয়ে জীবন মরণের হুমকির মুখোমুখি হয়েছিলাম।
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় আজ আমি জাতীয় রাজনীতিতে যুবলীগের কেন্দ্রীয় নেতা হিসেবে নানান ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছি। এরপরেও তৃণমূলের মানুষের সাথে রয়েছে আমার নিবিড় সম্পর্ক। আমি দু দফা পটিয়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করেছি। নানা ষড়যন্ত্রের মাধ্যমে আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। পটিয়ার জনগণ আমাকে কিভাবে ভালবাসে তার প্রমাণ আমার নির্বাচনের ফলাফল দেখলেই বুঝা যাবে। কারণ শত বাধা বিপত্তি উপেক্ষা করে সেদিন পৌর নির্বাচনগুলোতে পৌরবাসী আমাকে বিপুল পরিমাণে ভোট দিয়েছিল।
বর্তমানেও আমি রাজনীতির সাথে যুক্ত আছি বিধায় আসন্ন সংসদ নির্বাচনে আমি পটিয়া থেকে সংসদ সদস্য হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিধায় আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি মহল আমার পেছনে উঠে পড়ে লেগেছে। তারা আমার নামে ফেসবুকে ভূয়া আইডি খুলে সেখানে বিভিন্ন ভিত্তিহীন ও রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত স্ট্যাটাস/কমেন্ট দিয়ে জনমনে আমার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এব্যাপারে আমি প্রশাসনকে অবহিতকরণ সহ সংশ্লিষ্ট থানায় জিডি করেছি। আমি সাংবাদিক সমাজের মাধ্যমে তাদেরকে আহবান জানাবো আমার বিরুদ্ধে পরিচালিত অপপ্রচার অবিলম্বে বন্ধ করুণ। অন্যথায় আমি আইনের আশ্রয় নিতে বাধ্য থাকব। গতকাল পটিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম উপরোক্ত কথাগুলো বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি দু’দুবার পৌর নির্বাচন করে ষড়যন্ত্রের কাছে হেরেছি এবং নিজ দল ÿমতায় থাকাকালে নির্যাতিত হয়েছি।
কিন্তু এক মুহুর্তের জন্যও জনগণকে ছেড়ে যায়নি। তিনি আরো বলেন, আমি একজন রাজনীতিক কর্মী হিসেবে আমার দলের কাছে মনোনয়ন প্রত্যাশী। তবে মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেন আমি তার পক্ষেই কাজ করে যাব। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই নৌকাকে বিজয়ী করা। কারণ নৌকা বিজয়ী হলেই মুক্তিযুদ্ধের চেতনা লালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন হবে।